ঢাকাTuesday , 16 March 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সুলতানপুরে নতুন মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 16 March 2021, 22:22

নিজস্ব প্রতিনিধি: দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে সাতক্ষীরার সুলতানপুরে মোসলেমা জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ মার্চ) সকাল ৯টায় পৌরসভার ৪নং ওয়ার্ডের সুলতানপুর ক্লাব মাঠের দক্ষিণ পার্শ্বে মরহুম আবুল খায়ের এঁর পৈত্রিক সম্পত্তির উপর পারিবারিকভাবে দানকৃত সাড়ে ৪ কাঠা জমির উপর ৫তলা ভিত বিশিষ্ট ৫তলা নতুন মসজিদ ভবনের বেজ ঢালাইয়ের মধ্য দিয়ে মোসলেমা জামে মসজিদ নির্মাণ কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন মরহুম আবুল খায়ের এঁর পরিবারের সদস্য সাতক্ষীরা পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, কাজী ফারুক হাসান, শেখ শাহাজান কবির সাজু, শেখ আব্দুল কাদের, হাফেজ মো. আবুল হোসাইন, কাজী মো. মনির (ম্যান্ডো), ডা. সেলিম হোসেন, ডা. ময়না, শফিকুল ইসলাম মিঠু, শেখ নাজমুল হক রনি, কামাল উদ্দিন কমল প্রমুখ। এসময় পরিবারের সদস্য ও অতিথিবৃন্দ বেজ ঢালাইয়ে নির্মাণ সামগ্রী ঢেলে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করেন। মরহুম আবুল খায়ের এঁর পরিবারবর্গের সহযোগিতায় আল্লাহর ঘর এ মসজিদটি নির্মাণ করা হচ্ছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ কাজী সাইদুর রহমান ও হাফেজ মো. সাদিকুল ইসলাম। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার ধর্মপ্রাণ মুসুল্লীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *