ঢাকাWednesday , 10 March 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভলিবলে আগরদাঁড়ী ইউনিয়নকে ৩-০ সেটে হারিয়ে লাবসা ইউনিয়ন সেমিফাইনালে

admin ঢাকা
আপডেট: 10 March 2021, 21:34

স্টাফ রিপোর্টার : সাতক্ষীরায় মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্ট ২০২১ এর ঝাউডাঙ্গা ভেন্যুর খেলায় আগরদাঁড়ী ইউনিয়নকে ৩-০ সেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ১৩নং লাবসা ইউনিয়ন পরিষদ দল। বুধবার (১০ মার্চ) বিকালে সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি ফুটবল মাঠে মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্ট ২০২১ এর খেলায় অংশ নেয় লাবসা ইউনিয়ন পরিষদ ভলিবল দল বনাম আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদ দল। খেলায় আগরদাঁড়ী ইউনিয়ন ভলিবল দলকে ৩-০ সেটে হারিয়ে লাবসা ইউনিয়ন ভলিবল দল জয়লাভ করে এবং সেমিফাইনালে খেলার গৌরব অর্জন করে।

এসময় ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি ফুটবল মাঠে ভলিবল খেলা উপভোগ করেন মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্ট ২০২১ আয়োজক কমিটির আহবায়ক মীর তানজীর আহমেদ, লাবসা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলীম, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান, আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান মো. মজনুর রহমান মালি, লাবসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব মো.আব্দুল হান্নান, বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগ নেতা কাজী হাশিম উদ্দিন হিমেল, ছাত্রলীগ নেতা শেখ মোস্তাফিজুর রহমান শোভন, ছাত্রলীগ নেতা কাজী সাদিক দ্বীপ ও জেলা ফুটবল এসোসিয়েশনের ট্রেজারার শেখ মাসুদ আলীসহ ক্রীড়ামোদী দর্শকরা খেলাটি উপভোগ করেন।

খেলা পরিচালনা করেন রুহুল আমিন, মোস্তাফিজুর রহমান, সোহরাব হোসেন, প্রভাষক স ম আরশাদ আলী ও শেখ মিয়ারাজ আলী। মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্ট’র খেলায় ১৪টি ইউনিয়ন, সদর ও পৌরসভা মোট ১৬টি দল অংশ নিচ্ছে এবং ৫টি ভেন্যুতে খেলা অনুষ্ঠিত হচ্ছে। সেমিফাইনাল ও ফাইনাল খেলা আগামী ১৫ মার্চ সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১১ মার্চ) বিকাল ৩টায় ধুলিহর ভেন্যুতে মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্ট ২০২১ এর খেলা উদ্বোধন করবেন এমপি রবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *