ঢাকাWednesday , 10 March 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

এমপি রবি’র সাথে মতবিনিময়

admin ঢাকা
আপডেট: 10 March 2021, 21:24

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র সাথে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় লিমিটেড ৮৬/সাত এর নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। বুধবার (১০ মার্চ) সকালে শহরের মুনজিতপুরস্থ সদর এমপি মহোদয়ের কার্যালয়ে নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় লিমিটেড’র নির্বাচন কমিশনার এডিশনাল পিপি অ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ, মো. নাছির উদ্দীন, ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় লিমিটেড ৮৬/সাত এর নব-নির্বাচিত কমিটির সভাপতি মো. কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সহ-সভাপতি কাজী আকতার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক মো. খালিদ হোসেন, কোষাধ্যক্ষ মো. আসলাম গাজী, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, সদস্য আবুবকর ছিদ্দিক, মো. সামছুর রহমান, আল-মামুন, আশরাফুল ইসলাম, ইমরান হোসেন টনি, অফিস সহকারি মো. সাজু হোসেন, সহ-অফিস সহকারি মো. আব্দুস সালাম ও হুমায়ুন কবির প্রমুখ। এসময় এমপি রবি ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় লিমিটেড’র নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে মিষ্টি মুখ করান এবং সততা ও নিষ্ঠার সাথে তাদের নিজ নিজ দায়িত্ব পালনের আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *