ঢাকাTuesday , 9 March 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

অসুস্থ্য এ.কে ফজলুল হককে দেখতে সাতক্ষীরা মেডিকেলে এমপি রবি

admin ঢাকা
আপডেট: 9 March 2021, 22:08

নিজস্ব প্রতিনিধি : সাবেক সাংসদ বর্ষীয়ান রাজনীতিবিদ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অসুস্থ্য এ.কে ফজলুল হককে দেখতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গেলেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগে চিকিৎসাধীন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অসুস্থ্য এ.কে ফজলুল হককে দেখতে যান। এসময় এমপি রবি তার শারিরীক অবস্থা ও চিকিৎসার সার্বিক খোঁজ-খবর নেন। আইসিইউতে নিয়োজিত ডাক্তারদের সাথে অসুস্থ্য এ.কে ফজলুল হক’র উন্নতমানের চিকিৎসার ব্যাপারে কথা বলেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. শেখ কুদরত-ই খুদা, ডা. সুমন, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগ নেতা কাজী হাশিম উদ্দিন হিমেল প্রমুখ। এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তাররা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *