ঢাকাWednesday , 24 February 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি সদরে সুপেয় পানির প্লান্ট উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 24 February 2021, 22:07

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি সদরের ২নং ওয়ার্ডে খোলপেটুয়া সুপেয় পানির প্লান্ট নামে একটি প্লান্টের উদ্বোধন করা হয়েছে। প্লান্টটি স্থাপন করা হয়েছে কোলা-ঘোলা রোডে আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম আল ফারুকের বাড়ির সামনে। এখান থেকে মাত্র ৫০ পয়সা লিটার দরে পানি পাবেন ক্রেতারা। বুধবার (২৪ ফেব্রæয়ারি) বিকালে সদরের মান্দার দিঘি চত্বরে রূপান্তরের আয়োজনে প্লান্টের উদ্বোধন করেন আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম আল ফারুক ও সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান, ইউপি সদস্য এসএম তারিকুল আওয়াল সেজি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *