ঢাকাFriday , 19 February 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কাদপুর মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 19 February 2021, 22:10

কলারোয়া (পৌর) প্রতিনিধি : কলারোয়া উপজেলার কাদপুর গ্রামের বাইতুল নুর জামে মসজিদের দ্বিতীয় তলার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আতাউর রহমানের অর্থায়নে শুক্রবার (১৯ ফেব্রæয়ারি) সকাল ১০ টায় প্রধান অতিথি হিসেবে ঢালাই কাজের উদ্বোধন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক তথ্য মন্ত্রী সৈয়দ দিদার বখত। এ সময় বিশেষ অতিথি ছিলেন চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, বীর মুক্তিযোদ্ধা মাস্টার মুজিবুর রহমান। এ সময় বাগআচড়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বজলুর রহমান, সি অ্যান্ড এফ ব্যবসায়ী মশিউর রহমান, রুহুল কুদ্দুছ মোল্লা, হারুন অর রশিদ, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আতাউর রহমান, মসজিদ কমিটির সভাপতি আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক হাসান আলী, সাইদুল্লাহ, হাফেজ ইয়াসিন আলী, কবিরুল ইসলাম কালাম স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে সাংবাদিক আতাউর রহমানের ভগ্নীপতি সি অ্যান্ড এফ ব্যবসায়ী ও শার্শা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামানের সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাও. আব্দুল্লাহ আল মামুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *