নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে ২৫০ গ্রাম গাঁজাসহ আব্দুর রহিম ওরফে খোকন (৩২) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আটককৃত ওই ব্যবসায়ী উপজেলার রতনপুর ইউনিয়নের কাটুনিয়া এলাকার কেরামত আলীর ছেলে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন জানান, বুধবার রাত ১১ টার দিকে থানার সহকারী উপ-পরিদর্শক জিল্লুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা কাটুনিয়া রাজবাড়ী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ২৫০ গ্রাম গাঁজাসহ ব্যবসায়ী খোকনকে আটক করা হয়। খোকনের নামে শ্যামনগর থানায় দুইটি মাদক মামলা রয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা। বৃহস্পতিবার (১৮ ফেব্রæয়ারি) বেলা সাড়ে ১২ টার দিকে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
