ঢাকাSunday , 14 February 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় পুনরায় ধানের শীষের প্রার্থীর জয়

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 14 February 2021, 22:13

ডেস্ক রিপোর্ট : কোন প্রকার বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত সাতক্ষীরা পৌর নির্বাচনে ধানের শীষের প্রার্থী তাজকিন আহম্মেদ চিশতি পুনরায় বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। রবিবার (১৪ ফেব্রæয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে রাত সোয়া সাতটায় ভোট গণনা করা হয়। গণনা শেষে ধানের শীষের প্রার্থী তাজকিন আহমেদ চিশতি ২৫ হাজার ০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক যুবদল নেতা নাসিম ফারুক খান মিঠু পেয়েছেন ১৩ হাজার ২শ’ ২১ ভোট। ১৩ হাজার ৫০ ভোট পেয়ে তৃতীয় স্থান পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শেখ নাসেরুল হক।

এছাড়া বেসরকারি ফলাফল অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি নাজমুল হুদা দু’ হাজার ৮শ’ ৮৮ ও ইসলামিক আন্দোলনের আব্দুর রউফ এক হাজার ৬শ’ ৭৯ ভোট পেয়েছেন। সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার নাজমুল কবীর ভোট গণনা শেষে তাসকিন আহমেদ চিশতির জয়লাভের বিষয়টি নিশ্চিত করেছেন। পৌর নির্বাচনে বেসরকারি ফলাফলে সাধারণ কাউন্সিলর পদে নির্বাচিতরা হলেন, ১নং ওয়ার্ডে মোঃ কায়ছারুজ্জামান হিমেল (প্রতীক-স্কু ড্রাইভা), ২নং ওয়ার্ডে সৈয়দ মাহমুদ পাপা (প্রতীক ডালিম), ৩নং ওয়ার্ডে মোঃ আইনুল ইসলাম নান্টা (প্রতীক-ব্লাক বোর্ড), ৪নং ওয়ার্ডে কাজী ফিরোজ হাসান (প্রতীক -পাঞ্জাবি), ৫নং ওয়ার্ডে শেখ আনোয়ার হোসেন মিলন (প্রতীক -পানির বোতল), ৬নং ওয়ার্ডে শেখ মারুফ আহম্মেদ (প্রতীক- ডালিম), ৭নং ওয়ার্ডে শেখ জাহাঙ্গীর হোসেন কালু (প্রতীক -পানির বোতল), ৮নং ওয়ার্ডে মোঃ শফিকুল আলম বাবু (প্রতীক -পাঞ্জাবি) ও ৯নং ওয়ার্ডে শেখ শফিক উদ-দৌলা সাগর (প্রতীক -উট পাখি)।
এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর ১, ২ ও ৩নং ওয়ার্ডে নূর জাহান বেগম (প্রতীক-জবাফুল), ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে অনিমা রাণী মন্ডল (প্রতীক-আনারস) ও ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে রাবেয়া পারভীন (প্রতীক-জবাফুল) বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
সোমবার (১৫ ফেব্রæয়ারি) বেলা ১১টায় সরকারিভাবে জেলা নির্বাচন অফিস থেকে সরকারিভাবে ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন অফিসার মো. নাজমুল কবীর। উল্লেখ্য, রোববার সকাল থেকেই ভোট সাতক্ষীরা পৌরসভার কেন্দ্রগুলি ভোটারদের সরব উপস্থিতিতে ভরে ওঠে। ভোটাররা অবাধে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *