ঢাকাWednesday , 26 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে প্রতিবন্ধী বান্ধব শিক্ষা ও শিক্ষা সহায়তা বিষয়ক কর্মশালা

admin ঢাকা
আপডেট: 26 September 2018, 21:17

আশাশুনি প্রতিনিধি: ‘প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সম্পদ’ এ স্লোগানকে সামনে রেখে আশাশুনিতে প্রতিবন্ধী বান্ধব শিক্ষা ও শিক্ষা সহায়তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় আইডিয়ালের আয়োজনে লিলিয়েন ফন্ডের অর্থায়নে ডিআরআরএ’র সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা বিভাগের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সদর ইউনিয়নের ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন আইডিয়ালের প্রোগ্রাম অফিসার এসএম মিজানুর রহমান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা অফিসার মোছা. শামছুন্নাহার। তিনি বলেন, আমাদের সমাজে যেসব প্রতিবন্ধী শিশু আছে তারা আমাদের পরিবার বা সমাজের বোঝা নয় বরং শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে এদের আমরা পরিবার ও সমাজের সম্পদ হিসেবে পরিণত করতে পারি। এজন্য দরকার অনুকূল পরিবেশ ও প্রয়োজনীয় উপকরণ। তিনি প্রতিবন্ধীদের পাশে দাড়াতে সমাজের বিত্তশালীদের প্রতি আহ্বান জানান।
সভাপতি তার স্বাগত বক্তব্যে বলেন, আজকের শিশুরাই আগামী দিনের কর্ণধর। তাদের মধ্যে রয়েছে প্রতিবন্ধী শিশুরাও। জাতির উন্নয়নের দ্বার খুলতে তারাও ভূমিকা রাখতে পারবে, যদি আমরা সকলেই তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেই।
আইডিয়ালের ডিআরআরএ প্রকল্পের ফিল্ড সুপারভাইজার সুব্রত বাছাড়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি শিক্ষা অফিসার আব্দুর রকিব, প্রধান শিক্ষক নিরঞ্জন মন্ডল, দিজেন্দ্রলাল রায়, আসাদুল হক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *