ঢাকাSunday , 7 February 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কাঁকড়া ব্যবসায়ীর কাছ থেকে পুলিশ পরিচয়ে তিন লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 7 February 2021, 13:44

গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে কাঁকড়া ব্যবসায়ীর কাছ থেকে পুলিশ পরিচয় দিয়ে তিন লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

শনিবার (৬ ফেব্রুয়ারি) রাত দশটার দিকে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় কাঁকড়া ব্যবসায়ী রবিণ সানা জানান, ব্যাবসার কাজ শেষে বাজার থেকে বাড়ি ফেরার পথে হরিনগর কৃষ্ণ মন্দিরের পাশে পৌঁছালে পুলিশ পরিচয়ে মোটরসাইকেলে থাকা দুইজন ব্যক্তি আমাকে দাড় করিয়ে তল্লাশি শুরু করে।
একপর্যায়ে তারা আমার হাতের ব্যাগের মধ্যে কি আছে জানতে চায়। আমি বলি হিসাবের খাতা ও ব্যবসার কিছু টাকা আছে। এই কথা বলা মাত্র তারা আমার ব্যাগটি নিয়ে দ্রুত চলে যায়। পরে আমার চিৎকারে বিষয়টি স্থানীয় লোকজন চলে আসে।

এ বিষয়ে আমি শ্যামনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।

এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *