ঢাকাSunday , 7 February 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় এক রশিতে নারী-পুরুষের ঝুলন্ত লাশ উদ্ধার 

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 7 February 2021, 13:14
নিজস্ব প্রতিনিধি : কলারোয়া উপজেলার শ্রীপতিপুর গ্রামের আমগাছের ডাল থেকে নারী-পুরুষের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে কলারোয়া থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে।
নিহত গৃহবধু ফাতেমা বেগম (৪০) উপজেলার কয়লা ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের শেখ হাসানের স্ত্রী ও যুবক করিম পাড় (৩০) শ্যামনগর উপজেলার ধুমঘাট দক্ষিণপাড়ার জয়নাল পাড়ের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, সকালে শেখ আব্দুল হাই আমাকে ফোন করে জানায় আমার বাড়িতে দুইজন আত্নহত্যা করেছে। তারপর আমি পুলিশে খবর দেই। পুলিশ এসে লাশ উদ্ধার করে।
তবে পরকিয়া প্রেমঘটিত বিষয়ে এই আত্নহত্যার ঘটনা ঘটেছে বলে এলাকাবাসীর ধারণা। কিন্তু পুলিশ বলছে, এটি হত্যা নাকি আত্মহত্যা একনই বলা সম্ভব নয়। এবিষয়ে তদন্ত চলছে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির জানান, সকাল সাড়ে ৭টার দিকে মোবাইল ফোনে ঘটনাটি থানায় জানানোর পর মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। একটি আমগাছে ডালে একই রশ্নিতে দুই পাশে ঝুঁলছিল দুই মরদেহ। কি কারণে তারা আত্নহত্যা করেছে সেটির কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
তিনি আরও জানান, যুবকের শরীরে আমরা কোন আঘাতের চিহ্ন পায়নি তবে গৃহবধুর মুখে ও গলায় আচড়ের দাগ রয়েছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্ত চলছে বিস্তারিত পরে জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *