আশাশুনিতে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত
সমীর রায়, আশাশুনি: ‘শান্তি আমার অধিকার’ এ প্রত্যয়কে লালন করে আশাশুনিতে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত হয়েছে।
বুধবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় আশাশুনি উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে পিচ্ কন্সোর্টিয়াম বাংলাদেশ, রূপান্তর ও অগ্রগতি সংস্থার সহযোগিতায় এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ফারা তাসনীন।
উগ্রপন্থার বিরুদ্ধে সামাজিক উদ্যোগ বিষয়কে সামনে রেখে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম।
উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিচ্ কন্সোর্টিয়াম বাংলাদেশের পরিচালক শাহাদাৎ হোসেন বাচ্চু, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, প্রেসক্লাবের সভাপতি জিএম মুজিবুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অগ্রগতি সংস্থার প্রতিনিধি তৌহিদুজ্জামান, এপিএস কলেজের ছাত্র আল রাজীব প্রমুখ।
সভায় বক্তারা সামাজিক সম্প্রীতি ও পারিবারিক মূল্যবোধের উপর জোর দিয়ে পরিবার ও দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানান।
এর আগে দিবসটি উপলক্ষ্যে স্কুল কলেজের শিক্ষার্থীসহ সকল স্তরের জনগণের অংশগ্রহণে একটি র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভা শেষে রূপান্তরের পরিবেশনায় পটগান অনুষ্ঠিত হয়।

Leave a Reply