ঢাকাThursday , 4 February 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রধানমন্ত্রীর গাড়িবহর হামলা মামলার রায়: সাবেক এমপি হাবিবের ১0 বছরের সাজা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 4 February 2021, 11:55

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রীর গাড়ি বহর হামলা মামলায় কলারোয়ার সাবেক এমপি হাবিব সহ তিন জনের ১০ বছরের সাজা প্রদান করেছে আদালত। এছাড়া মামলায় অন্যান্য আসামিদের পৃথক প্রথক মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। এর মধ্যে সর্বনি¤œ ৪ বছরের সাজা প্রদান করা হয়েছে বলে সাতক্ষীরা আদালত সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার (০৪ ফেব্রæয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরার বিজ্ঞ চিফ জুডিশিয়াল মুখ্য বিচারিক হাকিম মো. হুমায়ুন কবিরের আদালতে এ রায় শোনানো হয়। এর আগে গত ২৭ জানুয়ারি এ মামলার যুক্তিতর্ক শেষে করারোয়ার সাবেক এমপি হাবিব সহ ৩৪ জনকে কারাগারে প্রেরণ করে আদালত। কারাগরে থাকা আসামিরা হলেন, সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, আশরাফ হোসেন, নজরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, শেখ তামিম আজাদ মেরিন, আব্দুর রকিব মোল্যা, আক্তারুল ইসলাম, আব্দুল মজিদ, হাসান আলী, ময়না, আব্দুস সাত্তার, তোফাজ্জেল হোসেন সেন্টু, জহুরুল ইসলাম, গোলাম রসুল, অ্যাড. মো. আব্দুস সাত্তার, আব্দুস সামাদ, আলতাফ হোসেন, শাহাবুদ্দিন, সাহেব আলী, সিরাজুল ইসলাম, রকিব, ট্রলি শহিদুল, মনিরুল ইসলাম, শেখ কামরুল ইসলাম, ইয়াছিন আলী, শেলী, শাহিনুর রহমান, দিদার মোড়ল, সোহাগ হোসেন, মাহাফুজার মোল্যা, আব্দুল গফ্ফার গাজী, রিঙ্কু, টাইগার খোকন ওরফে বড় খোকন। মামলায় পলাতক আসামিরা হলেন, আব্দুল কাদের বাচ্চু, মফিজুল ইসলাম, মো. আলাউদ্দিন, খালেদ মঞ্জুর রোমেল, আরিফুর রহামন, রিপন, ইয়াছিন আলী, রবিউল ইসলাম, আব্দুর রব, জাবিদ, রায়হান লাকী, সঞ্জু ও মাহফুজুর রহমান।
প্রসঙ্গত, ২০০২ সালের ৩০ আগস্ট সকাল ১০টার দিকে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদি গ্রামের এক বীর মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে সাতক্ষীরা সদর হাসপাতালে দেখে যশোরে ফেরার পথে কলারোয়া উপজেলা বিএনপির অফিসের সামনে প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। এ হামলায় তৎকালীন জেলা আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী শেখ মুজিবুর রহমান ও সাংবাদিকসহ প্রায় ডজন খানেক নেতাকর্মী গুরুতর আহত হয়। এ ঘটনায় থানায় মামলা না নেওয়ায় ওই বছরের ২ সেপ্টেম্বর কলারোয়া মুক্তিযোদ্ধা কমাÐার মোসলেম উদ্দিন বাদি হয়ে যুবদল নেতা আশরাফ হোসেন, আব্দুল কাদের বাচ্চুসহ ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৭০/৭৫ জনকে আসামী করে আদালতে মামলা দায়ের করেন। মামলাটি বিভিন্ন আদালত ঘুরে মহামান্য হাইকোর্টের নির্দেশে ২০১৪ সালের ১৫ অক্টোবর মামলাটি এজাহার হিসেবে গণ্য করা হয়। পরবর্তীতে মামলার তদন্তকারি কর্মকর্তা পুলিশ পরিদর্শক শফিকুর রহমান ৫০ জনের নাম উলে-খ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটি তিনটি ভাগে ভাগ হয়ে এসটিসি ২০৭/১৫, এসটিসি ২০৮/১৫ দু’টি অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২য় আদালতে বিচারাধীন। পেনালকোর্ডের মামলাটি(টিআর-১৫১/১৫) সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম আদালতে বিচারাধীন। মামলায় ১৬ জন আসামী পলাতক রয়েছে। গত ২৭ জানুয়ারি যুক্তিতর্ক শেষে কাঠগোড়ায় থাকা ৩৪ জনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়ে ৪ ফেব্রয়ারি রায় এর জন্য দিন ধার্য করেন মুখ্য বিচারিক হাকিম মোঃ হুমায়ুন কবীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *