ঢাকাTuesday , 2 February 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদের মৃত্যুতে এমপি রবির শোক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 2 February 2021, 21:43

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ সোমবার (০১ ফেব্রæয়ারি) আনুমানিক রাত ১১টায়য় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করে সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ’র মৃত্যুতে এমপি রবি বলেন, ‘আমি সার্বক্ষণিক তার ছেলের সাথে কথা বলে শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছিলাম। সাতক্ষীরাবাসীকে শোকের সাগরে ভাসিয়ে সবার প্রিয় বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ আমাদের ছেড়ে চলে গেলেন। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও একজন পরীক্ষিত নেতা এবং বীর মুক্তিযোদ্ধা ছিলেন। বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অবিচল থেকে রাজনৈতিক জীবন অতিবাহিত করেছেন। মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। রাজনৈতিক অঙ্গণে তার এ অভাব কখনও পূরণ হওয়ার নয়’। এদিকে তার মৃত্যুতে সাতক্ষীরা’র নিজ গ্রামসহ জেলার বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এমপি রবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *