ঢাকাFriday , 29 January 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নৌকার বিজয় দেশ ও জাতির বিজয় : কেন্দ্রীয় যুবলীগের সভাপতি মন্ডলির সদস্য রফিকুল ইসলাম

admin ঢাকা
আপডেট: 29 January 2021, 21:03

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেল ৪টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা শিল্পকলা একাডেমির সামনে জেলা যুবলীগ এ কর্মী সভার আয়োজন করে। জেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক জহিরুল হক নান্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সভাপতি মন্ডলির সদস্য মো. রফিকুল ইসলাম।

কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আসন্ন পৌর নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করে জাতির পিতার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে এবং জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে যুবলীগ কঠোর ভূমিকায় অবস্থান করতে হবে।

তিনি আরও বলেন, নৌকার বিজয় দেশ ও জাতির বিজয়। নৌকার বিজয় সোনার বাংলাদেশ গড়ার বিজয়। নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করে আমাদের জানিয়ে দিতে হবে যুবলীগ বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ায় সহ-যোদ্ধা।

কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক জি এম ওয়াহিদ পারভেজ।

বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা যুবলীগ মাথা নোয়াবার নয়, সফল রাষ্ট্র নায়ক জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে বিশ্বাস করি। আমরা জাতির পিতার স্বপ্ন অসাম্প্রদায়িক বাংলাদেশ, ক্ষুদা দারিদ্র্য মুক্ত বাংলাদেশ বিশ্বাস করি। আর তাই জাতির পিতার স্বপ্ন পূরণে কোটি বাঙালীর অধিকার প্রতিষ্ঠায় তারই কন্যা দেশ-রতœ শেখ হাসিনা হাল ধরেছে। আমরা সবাই তার সাথে আছি। আমরা যুবলীগ সাতক্ষীরার মাটিকে শেখ হাসিনার ঘাটিতে রুপান্তরিত করতে চাই। আর সেটা নৌকা প্রতীকের বিজয় ছাড়া সম্ভব নয়।

আমাদের নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাহলে নৌকার বিজয় কেহ দাবিয়ে রাখতে পারবে না। সবাইকে মনে রাখতে হবে স্বাধীনতার প্রতীক নৌকা, উন্নয়নের প্রতীক নৌকা, বাঙালির অধিকার প্রতিষ্ঠার প্রতীক নৌকা। আপনার যারা এসেছেন সবাইকে নৌকার বিজয় লক্ষ্যে সর্বোচ্চ কাজ করার জন্য আহŸান করবেন। ইনশাল্লাহ সাতক্ষীরার মাটি নৌকার ঘাটি সাতক্ষীরা মাটি শেখ হাসিনার ঘাটি। বিজয় আমাদের আসবেই।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক কর্মী সভার বিশেষ বক্তা মো. বাবলুর রহমান বাবলু, কেন্দ্রীয় যুবলীগের সদস্য এস এম রাজন হায়দার, কেন্দ্রীয় যুবলীগ সদস্য অ্যাড. মুক্তার হোসেন টুকু, জেলা যুবলীগের অন্যতম সদস্য আব্দুস সাত্তার, জেলা যুবলীগের সদস্য মোনয়ার হোসেন অনু, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজিব ফরহাদ, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম রেজা, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল্যাহ আল মামুন, সাবেক ছাত্রনেতা ও যুবনেতা তানভীর কবির রবিন, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্র লীগের সাবেক সভাপতি মিঠুন ব্যানার্জী সহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *