ঢাকাTuesday , 26 January 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কাশেমপুর মাদানী জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 26 January 2021, 21:26

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে কাশেমপুর মাদানী জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) বেলা ১১টায় সদরের কাশেমপুর এলাকায় মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। এ সময় তিনি বলেন, “মসজিদ আল্লাহর ঘর, ছদকায়ে জারিয়ামূলক কাজ। সেজন্য সকলের সহযোগিতায় মসজিদ নির্মাণ হওয়া উচিত। মসজিদটি নির্মাণে সমাজের বিত্তবান ও ধর্মপ্রাণ মুসলমানদের আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহŸান জানান তিনি। উদ্বোধনি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য মো. আল ফেরদাউস আলফা, মাও. ইউছুফ, আরিফুর রহমান প্রমুখ। এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় প্রায় ৩৪শতক জমির উপর প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে মসজিদটি নির্মাণ করা হচ্ছে। নির্মাণ কাজের উদ্বোধন শেষে আল্লাহর ঘর মসজিদ নির্মাণে সকলের সার্বিক সহযোগিতা কামনা ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ’র আশু রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় কাশেমপুর মাদরাসা ও এতিমখানার শিক্ষক/শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *