ঢাকাTuesday , 26 January 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রথম পর্যায়ে করোনার ভ্যাকসিন সুষ্ঠু-সম্পাদনে ম্যানেজমেন্ট কমিটির সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 26 January 2021, 21:24

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় সরকারি নীতিমালা অনুযায়ী প্রথম পর্যায়ে করোনা ভাইরাসের ভ্যাকসিন সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে গঠিত ম্যানেজমেন্ট কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। করোনা ভাইরাসের ভ্যাকসিন সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে গঠিত ম্যানেজমেন্ট কমিটির সভাপতি জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় উপস্থিত ছিলেন ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়েত, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. শেখ কুদরত-ই খুদা, জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ-আল মামুন, জেলা পরিবার পরিকল্পনা অফিসের উপপরিচালক রওশানারা জামান, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নকিবুল হাসান, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার মফিকুল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় জানানো হয় আগামী ফ্রেব্রæয়ারি মাসের ২য় সপ্তাহে সাতক্ষীরা জেলায় করোনার ভ্যাকসিন আসার সম্ভাবনা রয়েছে। সাতক্ষীরাতে প্রথম পর্যায়ে সরকারি নীতিমালা অনুযায়ী করোনা ভাইরাসের ভ্যাকসিন সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে তালিকা তৈরি, ভ্যাকসিন সংরক্ষণ, নিরাপত্তা ব্যবস্থাসহ ভ্যাকসিন সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় করোনা ভাইরাসের ভ্যাকসিন সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে গঠিত ১৪ সদস্য বিশিষ্ট ম্যানেজমেন্ট কমিটির সংশ্লিষ্ট কর্মকর্তা সহ জেলা প্রশাসনের কর্মকর্তা এবং প্রথম পর্যায়ে করোনা ভাইরাসের ভ্যাকসিন সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে গঠিত ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *