ঢাকাSunday , 24 January 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মনোনয়নের বৈধতা পেলেন ০৭ নং ওয়ার্ডের কাউন্সিলার প্রার্থী আব্দুল্লাহ আল মামুন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 24 January 2021, 21:46

ডেস্ক রিপোর্ট : ব্যাংক সিআইবি’র দেওয়া পুরাতন তথ্যের দায়ে বাতিল হওয়া মনোনয়নের বৈধতা পেয়েছেন সাতক্ষীরা পৌর নির্বাচনে ০৭নং ওয়ার্ডের কাউন্সিলার প্রার্থী আব্দুল্লাহ আল মামুন। নির্বাচন কমিশন প্রদত্ত সময়ের মধ্যে আপিল করে রবিবার (২৪ জানুয়ারি) তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। কাউন্সিলার প্রার্থী আব্দুল্লাহ আল মামুন জানান, ‘আমার নামে ব্যাংক থেকে সিআইবির পুরাতন রিপোর্ট আসায় নিয়ম অনুযায়ী আমার মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়। পরবর্তীতে আমার নতুন রিপোর্টের পর আপিল করলে আমার মনোনয়নের বৈধতা দেয়া হয়’। জেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে কাউন্সিলার প্রার্থী আব্দুল্লাহ আল মামুনের মনোনয়ন বৈধতা পাওয়ায় আনন্দ মিছিলে মেতে উঠেছে পৌর ০৭ ওয়ার্ড-বাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *