ঢাকাSaturday , 23 January 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কয়লা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বাবুর গণসংযোগ

admin ঢাকা
আপডেট: 23 January 2021, 21:11

নিজস্ব প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীরা নিজ নিজ এলাকায় প্রচার-প্রচারণা, পথসভা ও গণসংযোগ করেছেন। এরই ধারাবাহিকতায় কলারোয়া উপজেলার ৩নং কয়লা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনি গণসংযোগ করেছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইতালী নেপোলি আওয়ামী লীগের কার্যকরী সদস্য শেখ বাবু আহমেদ।

শনিবার (২৩ জানুয়ারি) রাতে ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণদের উদ্যোগে প্রথম গণসংযোগ করেন তিনি। জনগণের দোয়া ও সমর্থনের আহবান জানিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ বাবু আহমেদ বলেন, ‘বিগত দিনে যারা নির্বাচিত হয়েছেন তারা এ ইউনিয়নকে ভাল কিছু উপহার দিতে পারেনি।

করেনি রাস্তা-ঘাটের উন্নয়ন। আপনারা আমাকে নির্বাচন করতে উৎসাহ দিয়েছেন। আপনারাই আমাকে নির্বাচিত করবেন। এবার আমাকে এ নির্বাচনে আপনারা দলমত নির্বিশেষে ভোট দিয়ে বিজয়ী করলে এ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়নের রোল মডেলসহ গরিব-দুঃখী মেহনতি মানুষের কল্যাণে কাজ করার সুযোগ দেবেন।

তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে আমার এ ইউনিয়নে মাদক, সন্ত্রাস, বাল্য বিয়ে ও জুয়া বন্ধে কাজ করে যাব। এ ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডকে ডিজিটাল ও আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলব। এ জন্য সকলের দোয়া ও সর্বাত্মক সহযোগিতা কামনা করি।

এ সময় ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *