ঢাকাWednesday , 20 January 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় ফেন্সিডিলসহ আটক দুই

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 20 January 2021, 21:32

কলারোয়া (পৌর) প্রতিনিধি : কলারোয়া থানা পুলিশের অভিযানে ১শ’ ২২ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার (২০ জানুয়ারি) সকাল ৬ টার দিকে উপজেলার বহুড়া গ্রামের সিদ্দিকের আমবাগান থেকে তাদেরকে ফেন্সিডিলসহ আটক করা হয়। আটককৃতরা হলেন, সীমান্তবর্তী পূর্ব ভাদিয়ালি গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে আব্দুল গফ্ফার (৪৫) ও উত্তর ভাদিয়ালি গ্রামের কাশেম আলির ছেলে আজিজুল ইসলাম (২৮)। পুলিশ জানায়, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ওসি তদন্ত জেল্লাল হোসেনের নেতৃত্বে এস,আই সোহরব ও এ,এস,আই রাকিবুল ইসলাম তাদেরকে ১শ’ ২২ বোতল ফেন্সিডিলসহ আটক করে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে কলারোয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *