ঢাকাThursday , 14 January 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ধুলিহরে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা স.ম আব্দুর রউফ চেয়ারম্যানের মৃত্যু বার্ষিকী পালিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 14 January 2021, 21:02

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ২৫ বছরের সাবেক সফল চেয়ারম্যান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা স.ম আব্দুর রউফের ১৫তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। মৃত্যু বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় ইউনিয়নে মাটিয়াডাঙ্গা বাজারে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে আব্দুল গফ্ফারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ধুলিহর ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বাবু সানা। দোয়া অনুষ্ঠানে ইউপি সদস্য মোস্তফা কামাল, মাটিয়াডাঙ্গা রূপালী সংঘের সভাপতি সাধারণ সম্পাদক, সদস্যবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাসী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা স.ম আব্দুর রউফ ৮০’র দশকে সাতক্ষীরা সদর থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি একাধারে দীর্ঘ ২৫ বছর সুনামের সাথে ধুলিহর ইউনিয়ন পরিষদে নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *