ঢাকাThursday , 14 January 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় দ্রুত রেল লাইন বাস্তবায়নসহ ২১ দফা দাবিতে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 14 January 2021, 20:57

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত রেললাইন দ্রুত বাস্তবায়ন, শহরের উপর দিয়ে প্রবাহিত প্রাণ সায়র খাল খননে অনিয়ম বন্ধ, জলাবদ্ধতা নিরসন, আম্পান দুর্গত এলাকায় দ্রæত টেকসই বেড়ি-বাঁধ নির্মাণসহ ২১ দফা দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আয়োজনে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সংগঠনটির আহ্বায়ক আনিসুর রহিমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, অ্যাড. শেখ আজাদ হোসেন বেলাল, মাধব চন্দ্র দত্ত, আলী নুর খান বাবলু, আব্দুল বারী, প্রভাষক ইদ্রিস আলী, অ্যাড. আবুল কালাম আজাদ প্রমুখ। মানববন্ধনের বক্তারা বলেন, সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পে পর্যাপ্ত বরাদ্দ দিলেও তার সুফল জনগণ পাচ্ছে না। বক্তারা এ সময় প্রধানমন্ত্রী প্রতিশ্রুত নাভারন-মুন্সিগঞ্জ রেললাইন দ্রুত বাস্তবায়ন, শহরের উপর দিয়ে প্রবাহিত প্রাণ সায়র খাল খননে অনিয়ম বন্ধ, জলাবদ্ধতা নিরসন, আম্পান দুর্গত এলাকায় দ্রæত টেকসই বেড়ি-বাঁধ নির্মাণসহ ২১দফা দাবিসহ আশু বিভিন্ন সমস্যা সমাধানে সরকারের দৃষ্টি আকর্ষণসহ আগামী বাজেটে সাতক্ষীরা জেলার উন্নয়নে পর্যাপ্ত বরাদ্দের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *