ঢাকাThursday , 14 January 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে প্রাইভেট কার থেকে এক কেজি স্বর্ণসহ দুই জন আটক


January 14, 2021 8:53 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে পুলিশের অভিযানে প্রাইভেট কার থেকে ১ কেজি ১শ’ ১০ গ্রাম স্বর্ণ, তিনটি মোবাইলসহ দু’জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন ঢাকা জেলার গোয়ালনগর এলাকার হরিপদ ঘোষের ছেলে সুব্রত ঘোষ (৫৩) ও মুন্সিগঞ্জ জেলার মুনিপাড়া এলাকার হরি দাসের ছেলে তপু দাস (২৮)। দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিগঞ্জে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ইয়াছিন আলী জানান, বুধবার রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক তরিকুল ইসলাম ও সহকারী উপ-পরিদর্শক রাসেল মাহমুদ এর নেতৃত্বে পুলিশ উপজেলার হিজড়াল মোড় এলাকায় অভিযান চালিয়ে প্রাইভেট কার থেকে ১ কেজি ১শ’ ১০ গ্রাম সোনা, তিনটি মোবাইল ফোনসহ ২ জনকে আটক করা হয়। আটককৃতদেরকে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বেলা ৩ টার দিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।