নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কামরুজ্জামান খোকন (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত ওই কৃষক উপজেলার দক্ষিণ শ্রীপুর এলাকার মৃত রমজান আলী গাইনের ছেলে।
নিহত কৃষকের ভগ্নিপতি নান্নু মোড়ল জানান, তার শ্যালক কামরুজ্জামান মঙ্গলবার বেলা ১১ টার দিকে নিজ জমিতে সেচ দিতে যায়। একপর্যায়ে বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে পাশ্ববর্তী পুকুরে পড়ে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে পরিবারসহ স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। এঘটনায় থানা অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
