ঢাকাMonday , 11 January 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যুব প্রতিবন্ধী উদ্যোক্তা তারকা পুরস্কার বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 11 January 2021, 21:11

নিজস্ব প্রতিনিধি : যুব প্রতিবন্ধী উদ্যোক্তা তারকা-২০২০ এর পুরস্কার বিতরণ করা হয়েছে। বে-সরকারি সংস্থা ডিআরআরএ আয়োজনে কুশুলিয়া ইউনিয়ন পরিষদ সভা কক্ষে সফল যুব প্রতিবন্ধী উদ্যোক্তাদের মাঝে এ পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ভদ্রখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন দপ্তরের সহকারী উপজেলা কর্মকর্তা বাবলুর রহমান, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার মকবুল হোসেন। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, ইউপি সদস্য, সমাজসেবা অফিসের প্রতিনিধি, ইউপি সচিব এবং সফল উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি ডিআরআরএ’র ডিজএবিলিটি ইনক্লুশন অফিসার দেবাশীষ ঘোষ পরিচালনায় এবং সুজাতা মন্ডলের সহযোগিতায় সম্পন্ন হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, সফল উদ্যোক্তাদের প্রতি আরো বেশি উদ্যোগ নেয়া দরকার। যাতে তারা আরো বেশি কর্মসংস্থানে সম্পৃক্ত হতে হবে আগামীতে আরো বেশি করে পুরস্কার ও কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। অনুষ্ঠান শেষে জাতীয় পর্যয়ে ৩ জন সফল উদ্যোক্তা স্বপন কুমার সরকার (৪র্থ স্থান), আব্দুস সালাম (১৭ তম), আখিয়া খাতুন (২৪ তম) পুরস্কৃত করা হয় ডিআরআরএ’র পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *