নিজস্ব প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় রিটেইল মিট ও সিম্ফনি জেড ৩০ প্রো মডেলের মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার (০৮ জানুয়ারি) রাতে শহরের হোটেল টাইগার প্লাসের কনফারেন্স রুমে জেলা মোবাইল ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মীর তাজুল ইসলাম রিপনের সভাপতিত্বে জেলার মোবাইল ব্যবসায়ীদের নিয়ে প্রধান অতিথি হিসেবে কেক কেটে মোড়ক উন্মোচন করেন সাতক্ষীরা ০২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সিম্ফনি ডিলার মোবাইল প্লাসের ব্যবস্থাপনায় শুক্রবার দিনভর দেবহাটা বটতলা ভ্রমণ, রুপসী বাংলা ম্যানগ্রোভ ভ্রমণ ও টাকীতে নৌকা ভ্রমণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে রিটেইল মিট ও সিম্ফনি জেড ৩০ প্রো মডেলের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন সিম্ফনি কোং এর অ্যাসিসটেন্ট ডিরেক্টর এম এ হানিফ, জাতীয় দলের ক্রিকেটার রবিউল ইসলাম শিবলু, খুলনা ডিস্ট্রিবিউটর সুমন, জেড.এসও রাজিব, মনির, জিয়াসহ শতাধিক মোবাইল ব্যবসায়ী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বেস্ট রিটেইলার ও এস.আরদের মাঝে ক্রেস্ট প্রদান, খেলা-ধুলা, র্যফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
