কালিগঞ্জে ৮দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টে দক্ষিণশ্রীপুর চাম্পিয়ন
নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে ৮দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা সদর বাজারগ্রাম রহিমপুর ও কাশেমপুর ব্যাডমিন্টন ক্লাব কর্তৃক আয়োজিত এ টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন প্রয়াত শেখ ওয়াহেদুজ্জামানের ছোট ছেলে কুশুলিয়া ইউপির চেয়ারম্যান প্রার্থী শেখ আবুল কাশেম মোহাম্মাদ আব্দুল্লাহ। এ সময় তিনি বলেন, আমাদের দেশে ক্রিকেট-ফুটবলের জনপ্রিয়তা তুলনামূলকভাবে বেশি হলেও তরুনদের কাছে ব্যাডমিন্টন একটি জনপ্রিয় মৌসুম খেলা। নভেম্বর-ডিসেম্বরে পাড়ায় পাড়ায় ব্যাডমিন্টন কোর্ট গুলো জানান দেয় খেলাটির প্রতি তরুনদের আগ্রহের পরিমাণ। শরীর ফিট রাখার জন্য খেলাটি বেশ উপকারী। তিনি আরও বলেন, আমার পিতা সারাজীবন আপনাদের সেবা করে গেছেন আমিও আপনাদের সেবা করতে চাই। কুশুলিয়া ইউনিয়ন কে আধুনিক মডেল ইউনিয়ন গড়ব ইনশাআল্লাহ। খেলায় বিশেষ অতিথি ছিলেন ২নং ইউপি সদস্য খায়রুল আলম, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী শেখ মশিউর আলম ডাবলু, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী শেখ রুহুল আমিন, ছাত্র নেতা শেখ রাসেল প্রমুখ। ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান ও তাঁতী লীগ নেতা হাসানুর রহমানের ব্যবস্থাপনায় খেলায় শীতলপুরের মিজান ও সাইফুল জুটিকে পরাজিত করে চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন দক্ষিণশ্রীপুরের হাসান ও টিপু। সমগ্র খেলাটি পরিচালনা করেন মীর মনিরুজ্জামান সবুজ ও সেলিম হোসেন।

Leave a Reply