ঢাকাThursday , 7 January 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটার যুবলীগ নেতার মৃত্যু

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 7 January 2021, 21:30

দেবহাটা প্রতিনিধি : দেবহাটার নওয়াপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সুধান চন্দ্র বর (৫১) মারা গেছেন। তিনি আতাপুর গ্রামের মৃত তাঁরাপদ বরের ছেলে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার দিকে নিজ বাড়িতে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। পরে সন্ধ্যায় পারুলিয়া মহাশ্মশানে তার মরদেহ সৎকার করা হয়। বিগত প্রায় দুই বছর ধরে তিনি হৃদ্রোগে আক্রান্ত ছিলেন। দীর্ঘদিন ধরে নওয়াপাড়া ইউনিয়নের আওয়ামী রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। এমনকি দলের দুঃসময়েও সকল কর্মসূচীতে সুধান বরের ছিল স্বতষ্ফ‚র্ত অংশগ্রহণ। মৃত্যুকালে তিনি স্ত্রী ও কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। যুবলীগ নেতা সুধান চন্দ্র বরের অকাল প্রয়াণে গভীর শোক ও তার আত্মার শান্তি কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নব-নির্বাচিত দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, দেবহাটা উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *