ঢাকাThursday , 7 January 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় মুনসুর আহম্মেদের রোগমুক্তি কামনায় দোয়া

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 7 January 2021, 21:09

দেবহাটা ব্যুরো : বাংলাদেশ আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা শাখার বার বার নির্বাচিত সভাপতি ও সাবেক সংসদ বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহম্মেদ বেশ কয়েকদিন যাবৎ অসুস্থ হয়ে সাতক্ষীরা সিবি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই প্রবীণ রাজনৈতিক ব্যক্তির আশু সুস্থতা কামনা করে গতকাল বিকাল ৪ টায় পারুলিয়াস্থ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে দোয়া অনুষ্ঠানে আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ গাজী, বীর মুক্তিযোদ্ধা আরশাফ সরদার, সাবেক কমান্ডার জামসেদ আলম, পারুলিয়া ইউপি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ গোলাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মাদ প্রমুখ উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহম্মেদের আশু রোগ মুক্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন পারুলিয়া গাজী বাড়ি জামে মসজিদের ইমাম মাও. সাদ্দাম হোসেন। দোয়া অনুষ্ঠানে শেষে তাবারক বিতরণ কর হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *