ঢাকাThursday , 7 January 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রচেষ্টায় বিশ্বের দরবারে মাথা উঁচু করে বলতে পারি আমরা বাংলাদেশি-এমপি রবি

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 7 January 2021, 21:04

নিজস্ব প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলা পর্যায়ে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) বেলা ১১টায় সদর উপজেলা ডিজিটাল কর্ণারে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ী কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং বক্তব্য রাখেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘করোনা প্রতিরোধে আমাদের আগামী প্রজন্মকে সুস্থ সবল রাখতে স্কুল-কলেজ বন্ধ রেখে বিভিন্ন কার্যক্রম অন-লাইনে কার্যক্রম চলছে। কোমলমতি শিক্ষার্থীরা আগামীতে তোমরা দেশের হাল ধরবে। তাই তোমাদের স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে হবে এবং সুশিক্ষায় শিক্ষিত হবে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে শুধু বাংলাদেশে নয় বিশ্বের বিভিন্ন দেশ গবেষণা করছে। তিনি শুধু বাংলাদেশ ছাড়িয়ে বহি:বিশ্বে বিশ্ব-বন্ধু স্বীকৃতি পেয়েছেন। তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা তার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারে দাঁড় করিয়েছেন। বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় আমরা এখন বিশ্বের দরবারে মাথা উঁচু করে বলতে পারি আমরা বাংলাদেশি।’ বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা কৃষি অফিসার মো. রফিকুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে সমগ্র উপজেলা পর্যায়ে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *