ঢাকাTuesday , 25 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের এসি ল্যান্ডের বিদায় সংবর্ধনা

admin ঢাকা
আপডেট: 25 September 2018, 22:36

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুর আহমেদ মাছুমকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা অফিসার্স ক্লাবে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ উপজেলা ইউনিটের আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা সন্তান কমান্ডের সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম গোলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে নুর আহমেদ মাছুম বলেন, আমি আপনাদের মত মুক্তিযোদ্ধার সন্তান। কালিগঞ্জের মাটি ও মানুষের সাথে মিশে যে ভালোবাসা পেয়েছি তা সারা জীবনেও ভুলতে পারবো না। যেখানেই থাকি কালিগঞ্জের কথা আমার হৃদয়ে থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, সন্তান কমান্ডের যুগ্ম সম্পাদক এসএম আহসান উল্লাহ, অর্থ সম্পাদক রাসেল কবির, দপ্তর সম্পাদক আমিরুল ইসলাম, বিপ্লব অধিকারী, আব্দুর গফ্ফর মিন্টু, রবিউল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, নুর আহমেদ মাছুম সহকারি কমিশনার (ভূমি) থেকে পদোন্নতি পেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ’র উপ-ব্যবস্থাপক হিসেবে যোগদান করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *