ঢাকাFriday , 20 July 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে পরীক্ষায় অকৃতকার্য হয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

admin ঢাকা
আপডেট: 20 July 2018, 14:36

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে অর্পিতা বিশ্বাস নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। সে উপজেলার খেদাপাড়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের এসআই দুলাল বিশ্বাসের মেয়ে। অর্পিতা চলতি বছর খেদাপাড়া মাতৃভাষা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
তার স্বজনরা জানান, অর্পিতা রাজবাড়িতে তার পরিবারের সাথে ভাড়া বাড়িতে ছিল। বৃহস্পতিবার প্রকাশিত এইচএসসি পরীক্ষায় ফেল করেছে শুনে আত্মঅভিমানে রাতেই ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় উড়না পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। টের পেয়ে স্বজনরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। শুক্রবার সকালে তার মরদেহ রাজবাড়ি থেকে মণিরামপুর উপজেলার নিজ গ্রাম রঘুনাথপুরে আনা হয় এবং দুপুরে স্থানীয় গরীবপুর মহাশ্মানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। মেয়ের অকাল মৃতু্যুতে পুলিশ কর্মকতা দুলাল বিশ্বাস শোকে মুহ্যমান হয়ে পড়েছেন এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *