ঢাকাWednesday , 6 January 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খলিষখালীতে সরকারি ভাতার টাকা বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 6 January 2021, 21:46

খলিষখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি : পাটকেলঘাটার খলিষখালীতে বয়স্ক ও বিধবা ভাতার টাকা বিতরণ করা হয়েছে। বুধবার (৬ জানুয়ারি) সকাল ১০ টায় খলিষখালী ইউনিয়ন পরিষদ চত্বরে প্রথম দিনে ১শ’ ৫৫ জনের মধ্যে এ টাকা বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন খলিষখালী ইউপি চেয়ারম্যান সাংবাদিক মোজাফফর রহমান, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক যাদব শীল, ইউপি সচিব শহিদুল ইসলাম। এ সময় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ইউনিয়নের ৩৩টি গ্রামের ১ হাজার ৭শ’ ৭ জন বয়স্ক ও বিধবা ভাতার কার্ডধারীদের মধ্যে প্রথম দিনে ১শ’ ৫৫ জনের টাকা বিতরণ করা হয়। পর্যায় ক্রমে বাকিদের টাকা বিতরণ করা হবে বলে ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *