ঢাকাMonday , 4 January 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে একাংশের র‌্যালি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 4 January 2021, 22:18

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের একাংশের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী নূর আহম্মেদ রনি’র সভাপতিত্বে সোমবার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সী। প্রধান বক্তা ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাঈদ মেহেদী। উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ নাজমুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. হাবিব ফেরদাউস শিমুল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রাণী ঘোষ প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জেবুন্নাহার জেবু, কুশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী কাউফিল অরা সজল, কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমান, কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, দৈনিক দৃষ্টিপাতের কালিগঞ্জ ব্যুরো প্রধান আশেক মেহেদী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, ছাত্রনেতা অনিক মেহেদী প্রমুখ। পরবর্তীতে অতিথিবৃন্দ বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *