ঢাকাMonday , 4 January 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 4 January 2021, 22:12

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার বিকাল ৪টায় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে পারুলিয়া ইউনিয়ন পরিষদ হল রুূমে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এএইচ সোহাগের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক ও প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব আলম খোকন, সাধারণ সম্পাদক লোকমান কবির। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনি, সদস্য রবিউল ইসলাম, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব হুমায়ন কবির হীম, উপজেলা তাঁতীলীগের আহŸায়ক আশরাফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দেবহাটা কলেজ ছাত্রলীগের সভাপতি আহছানউল্লা কল্লোল, সখিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তৌহিদ হোসেন, কেবিএ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সাংসদ মুনসুর আহমেদের রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *