ঢাকাSunday , 3 January 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নিখোঁজের ৬ দিন পর মাছের ঘের থেকে প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 3 January 2021, 20:09

নিজস্ব প্রতিনিধি : নিখোঁজের ৬ দিন পর সাতক্ষীরার গোদাঘাটার একটি মাছের ঘের থেকে আরাফাত হোসেন মল্লিক ওরফে রিংকু মল্লিক নামের অবসরপ্রাপ্ত এক এনএসআই কর্মকর্তার ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের গোদাঘাটা মল্লিকপাড়ার জনৈক আফসার উদ্দীন মল্লিকের মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এক
নিহত রিংকু মল্লিক (২৩) ওই গ্রামের সাবেক এনএসআই এর প্রধান অফিস সহকারী আব্দুল জব্বারের ছেলে।
নিহতের স্বজনরা জানান, গত ২৮ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিল রিংকু মল্লিক। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে এ ব্যাপারে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এক পর্যায়ে আজ রোববার সকালে তার মরদেহ জনৈক আফসার উদ্দীন মল্লিকের মাছের ঘের থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করেন।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত রিংকু হালকা অপ্রকৃতিস্থ ছিল। তবে, রিংকুকে শ্বাস-রোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি আরো জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *