ঢাকাFriday , 1 January 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শহরের ইটাগাছা পুলিশ ফাঁড়ির পাশে দুর্ধর্ষ ডাকাতি

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 1 January 2021, 22:25

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা শহরের পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে পৌর ৭ নং ওয়ার্ডের কাউন্সিলার পদপ্রার্থী আব্দুল্লাহ আল মামুনের বোনের বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (০১ জানুয়ারি) সন্ধ্যার পরে কোন এক সময়ে এ ঘটনা ঘটে। আব্দুল্লাহ আল মামুন জানান, আমার বোন বাড়িতে কয়েকদিন যাবৎ বাড়িতে নেই। ভাগ্নে বিকেল চারটার দিকে বাড়িতে তালা দিয়ে শহরে তার ব্যবসা প্রতিষ্ঠানে চলে যায়। পরে রাত ৯টার দিকে বাড়ি ফিরে দেখে ঘরের দরজা শাবল দিয়ে ভাঙা হয়েছে এবং ঘরের ভিতরে আলমারি, শোকেস ওয়্যারড্রয়ার সব ভাঙা। বাড়িতে রাখা নগদ টাকা ও স্বর্ণালংকার সবকিছুই লুুট করে নিয়ে গেছে ডাকাত। খবর পেয়ে ইটাগাছা পুলিশ ফাঁড়ির আইসি ফরিদ উদ্দিন ও টুু-আইসি শিমুল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে ক্ষতির পরিমাণ এখনো নিরুপণ করা সম্ভব হয়নি। ইটাগাছা পুলিশ ফাঁঁড়ির আইসি ফরিদ উদ্দিন ডাকাতির সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *