ঢাকাTuesday , 25 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা ট্যাক্সি, রাইডার, চেম্পীয়ার, হিউম্যান হলার মালিক সমিতির কার্যনির্বাহী পরিষদের অভিষেক

admin ঢাকা
আপডেট: 25 September 2018, 22:25

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা ট্যাক্সি, রাইডার, চেম্পীয়ার, হিউম্যান হলার মালিক সমিতির কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) রাতে শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন অ্যান্ড রিসোর্টে এ অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তুফান লেগুনা সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক শেখ আব্দুস সোবহান খোকনের সভাপতিত্বে ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এসএম আব্দুর রাজ্জাকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
তিনি বলেন, “সাতক্ষীরায় পরিবেশ বান্ধব পরিবহন লেগুনা সার্ভিস যাত্রীদের সেবায় নিয়োজিত থাকবে। সাতক্ষীরার বিভিন্ন সড়কে এই লেগুনা সার্ভিস চালু হয়েছে।”
অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারি পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, জেলা ট্যাক্সি, রাইডার, চেম্পীয়ান, হিউম্যান হলার মালিক সমিতির কার্যনির্বাহী পরিষদের সভাপতি রেহেনা সোবহান, সাধারণ সম্পাদক মো. হায়দার আলী প্রমুখ।
আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ লিয়াকত পারভেজ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎ¯œা আরা, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ আবু সাঈদ, যুব নেতা মীর মহিতুল আলম মহি, শেখ নাসেরুল হক, খন্দকার আরিফ হাসান প্রিন্স, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন, জেলা কৃষকলীগের সহ-সভাপতি শেখ নুর আহম্মেদ লাল্টু, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মো. আরসাদ আলী, পৌর শ্রমিক লীগের সভাপতি মো. জোহর আলী প্রমুখ। অনুষ্ঠানে জেলা ট্যাক্সি, রাইডার, চেম্পীয়ান, হিউম্যান হলার মালিক সমিতির কার্যনির্বাহী পরিষদের নব-গঠিত কমিটির সদস্যদের সাথে অতিথিদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *