ঢাকাTuesday , 25 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় অপদ্রব্য পুশ করায় ৩ মাছ ব্যবসায়ীর জেল-জরিমানা

admin
September 25, 2018 10:19 pm
Link Copied!

দেবহাটা (সদর) প্রতিনিধি: দেবহাটায় অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমাণ আদালতে তিন মাছ ব্যবসায়ীকে জেল-জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলার শশাডাঙ্গায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজ-আল-আসাদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এই দ- প্রদান করেন।
দ-প্রাপ্তরা হলেন, কুলিয়া ইউনিয়নের শশাডাঙ্গা গ্রামের রামপদ সরকারের ছেলে মহাদেব সরকার, একই এলাকার তারাপদ দফাদারের ছেলে নিতাই দফাদার ও সফিউদ্দীন মোল্যার ছেলে গোলাম মোস্তফা।
থানা সূত্রে জানা যায়, চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কুলিয়া ইউনিয়নের শশাডাঙ্গা গ্রামের রামপদ সরকারের ছেলে মহাদেব সরকারকে ১৫ দিনের কারাদ- প্রদান করা হয়। যার মামলা নং-২০৩/১৮, তাং-২৫/০৯/২০১৮। একই এলাকার তারাপদ দফাদারের ছেলে নিতাই দফাদারকে সাত দিনের কারাদ- প্রদান করা হয়। যার মামলা নং-২০৪/১৮। এছাড়া সফিউদ্দীন মোল্যার ছেলে গোলাম মোস্তফাকে দুই হাজার টাকা অর্থ দ- দেওয়া হয়। এসময় পুশকৃত ১২ কেজি চিংড়ি মাছ স্থানীয়দের সামনে পুড়িয়ে নষ্ট করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বদরুজ্জামান, সহকারি মৎস্য অফিসার শেখ হাফিজুর রহমান, ক্ষেত্র সহকারী আব্দুল হামিদসহ পুলিশ সদস্যবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।