ঢাকাWednesday , 30 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিজয় সমাবেশ ও আনন্দ মিছিল

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 30 December 2020, 21:46

নিজস্ব প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষ পূর্তিতে ৩০ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস ২০২০ উপলক্ষে সাতক্ষীরায় বিজয় সমাবেশ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা আওয়ামী লীগের আয়োজনে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে বিজয় সমাবেশ পূর্বক একটি বিজয় মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিজয় সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে মোবাইল ফোনযোগে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুর রশিদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান। এ সময় কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক জি এম ওয়াহিদ পারভেজ, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ডা. মুনছুর আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শাহাজান আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এস এম শওকত হোসেন, জেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক জহিরুল হক নান্টু, জেলা তাঁতীলীগের সভাপতি কাজী মারুফ বিল্লাহ, সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, সাবেক ছাত্রনেতা যুবনেতা আব্দুল্যাহ আল মামুন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম রেজা, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক প্রভাষক মঈনুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজিব ফরহাদ, সাবেক ছাত্র নেতা তানভীর কবির রবিন সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুনুর রশিদ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *