ঢাকাWednesday , 30 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভোমরায় কম্বল বিতরণ করেছেন এডিশনাল ডেপুটি ইন্সপেক্টর জেনারেল হাবিবুর রহমান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 30 December 2020, 21:43

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট প্রাঙ্গণে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছেন খুলনা রেঞ্জের এডিশনাল ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (পদোন্নতি প্রাপ্ত ডিআইজি) মো. হাবিবুর রহমান বিপিএম। বুধবার (৩০ ডিসেম্বর) সকালে ভোমরা ইমিগ্রেশন ক্যাম্পাসে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অসহায়-দুস্থ ও শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন অ্যান্ড অর্থ) ও পদোন্নতি প্রাপ্ত ডিআইজি মো. হাবিবুর রহমান বিপিএম। এর আগে প্রধান অতিথি ভোমরা ইমিগ্রেশনে পৌঁছালে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) পদোন্নতি প্রাপ্ত ডিআইজিকে ফুলেল শুভেচ্ছা ও ভোমরা ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে অভিবাদন প্রদান করা হয়। কম্বল বিতরণকালে পদোন্নতি প্রাপ্ত ডিআইজির সহধর্মিণীসহ হেড কোয়াটার সার্কেল জিয়াউর রহমান, বিশেষ শাখার এএসপি সাইফুল ইসলাম, সদর থানার ওসি আসাদুজ্জামান, ভোমরা ইউনিয়ন আ’লীগের সভাপতি আনারুল ইসলাম, সি অ্যান্ড এফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাছিম, ভোমরা ইউপি চেয়ারম্যান ইসরাইল গাজী, ভোমরা ইমিগ্রেশনের আইসি বিশ্বজিত বাবু ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *