ঢাকাWednesday , 30 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেশের গণতন্ত্র ধ্বংসকারীরা আজও ষড়যন্ত্রে লিপ্ত আছে-গণতন্ত্রের বিজয় দিবসে এমপি রবি

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 30 December 2020, 21:41

নিজস্ব প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষ পূর্তিতে ৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) বিকাল ০৪টায় বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ০২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্য এমপি রবি বলেন, “আজকের এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ দিন, গণতন্ত্রের বিজয় দিবস। যারা বাংলাদেশ আওয়ামী লীগকে ধ্বংস করতে চেয়েছিল। তারা আজও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দেশের গণতন্ত্র ধ্বংসকারীরা আজও ষড়যন্ত্রে লিপ্ত আছে। আমাদেরকে সজাগ থাকতে হবে। যারা বারবার জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল তারা কারা ? আমাদের অতীত থেকে শিক্ষা নিতে হবে। যারা আমাদের দলের মাঝে সুকৌশলে আওয়ামী লীগকে ধ্বংস করছে। তারা আমাদের দলের মধ্যেই লুকিয়ে থাকা জামাত-বিএনপির প্রেতাত্মা। যাদের চৌদ্দ গোষ্ঠী কখনও বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করেনি তারাই আজ দলের বড় বড় পদে আছে। তারা সুযোগ পেলেই আমাদের দল ও দেশকে ধ্বংস করবে। ষড়যন্ত্রকারীদের থেকে সাবধান থাকতে হবে। আমরা বোকার স্বর্গে বাস করি না। তাদের দাঁত-ভাঙা জবাব দেব। বাংলাদেশে একটি দল পদে পদে গণতন্ত্রকে ধ্বংস করেছিল। জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে অবস্থার পরিবর্তন করে দেশে গণতন্ত্র পূণরুদ্ধার সম্ভব হয়েছে।’ গণতন্ত্রের বিজয় দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ নুরুল হক, জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎøা আরা, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, জেলা যুবলীগের সদস্য মীর মহিতুল আলম মহি, সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার চিফ এডিটর শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আকতার হোসেন, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি অ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম রেজাউল ইসলাম, জেলা তাঁতীলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন, পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনোয়ার হোসেন মিলন, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাস, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম প্রমুখ। এসময় জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মহিউদ্দিন হাশেমী তপু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *