ঢাকাTuesday , 29 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গড়েরকান্দা আহলে হাদিছ জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 29 December 2020, 22:07

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা শহরের কুখরালী এলাকার গড়েরকান্দা আহলে হাদিছ জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় গড়েরকান্দা এলাকায় একুশে টিভি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মিনি’র সভাপতিত্বে ফিতা কেটে ও কোদাল দিয়ে মাটি কেটে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, আহলে হাদিছ আন্দোলন বাংলাদেশ জেলা সাধারণ সম্পাদক মাও. মোহাম্মদ আলতাফ হোসাইন, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, মো. কামরুজ্জামান কামু, বিশিষ্ট ব্যবসায়ী খান সেলিম রেজা, পৌর ০৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনোয়ার হোসেন মিলন, বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল খালেক প্রমুখ। এলাকাবাসীর নিজস্ব উদ্যোগে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে চারতলা ভিত বিশিষ্ট একতলা নতুন মসজিদ ভবন নির্মাণ করা হচ্ছে। এ সময় ফিতা কেটে ও কুদাল দিয়ে মাটি কেটে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এ সময় দলীয় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *