ঢাকাTuesday , 25 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে শিক্ষক মাহফিজুলের সংবাদ সম্মেলন

admin
September 25, 2018 10:17 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির বড়দল কলেজিয়েট স্কুলের সিনিয়র সহকারি শিক্ষক মাহফিজুল ইসলাম সানা সংবাদ সম্মেলন করেছেন।
মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) বিকালে বড়দল গ্রামের নিজ বাসভবনে লিখিত বক্তব্যে ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা পারিবারিকভাবে আওয়ামী লীগের সাথে জড়িত। আমার পিতা মরহুম আফতাব উদ্দিন সানা ১৯৭২ সালে সরকার অনুমোদিত ইউনিয়ন সালিশী আদালতের চেয়ারম্যান ছিলেন। ৭১ সালে পাকিস্তানি সেনা, রাজাকাররা আমাদের বাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভেঙে গুড়িয়ে দিয়েছিলো। স্বাধীনতা পর থেকে এ পর্যন্ত আমাদের নিয়ে কোন বিতর্ক বা রাজনৈতিক বিষয়ে সরকার বিরোধী কার্যকলাপের কোন অভিযোগ উঠেনি।
তবে ১৯৯৬ সালের পূর্বে বড়দল ইউনিয়ন কৃষকদলের সভাপতি হিসাবে মনোনীত করলেও আমি পরে পদত্যাগ করি। এরপর থেকে অদ্যাবধি তিনি বিএনপি বা অঙ্গসংগঠনের সাথে জড়িত নেই।
সম্প্রতি আমার এক ভাইপো ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হওয়ায় একটি স্বার্থান্বেষী মহল আমাদের পরিবারকে নিয়ে নানা ষড়যন্ত্রে মেতেছে। এমনকি আমাকে ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক হিসেবে জাল কাগজপত্র সৃষ্টি করে অপপ্রচার শুরু করেছে। আমি ষড়যন্ত্রকারীদের ধিক্কার জানাচ্ছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।