ঢাকাMonday , 28 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খাজরায় বিষাক্ত গ্যাস বড়ি দিয়ে মাছ নিধনের অভিযোগ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 28 December 2020, 21:19

খাজরা (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনি উপজেলার খাজরায় পুকুরে বিষাক্ত গ্যাস বড়ি দিয়ে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৭ ডিসেম্বর) রাতে খাজরা ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের রাউতাড়া গ্রামের মৃত খালেক গাজীর পুত্র দিনমজুর আব্দুর রহমানের পুকুরে এ ঘটনা ঘটানো হয়। এতে ওই মাছ চাষির লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত চাষি আব্দুর রহমান জানান, ‘আমি একই গ্রামের সিদ্দিক মাস্টারের প্রায় এক একর জমি লিজ নিয়ে ধার-দেনা করে পুকুরে বাণিজ্যিক ভাবে মাছ চাষ করেছিলাম। রেণু পোনা, খাদ্য ক্রয়সহ এ পর্যন্ত প্রায় ৪০ হাজার টাকা খরচ করেছি। আশা ছিল আর কিছুদিন পরে মাছ বিক্রির মাধ্যমে লক্ষাধিক টাকা আসবে। কিন্তু রবিবার ভোরে কে বা কারা গ্যাস বড়ি দিয়ে পুকুরের অর্ধেক মাছ মেরে দিয়েছে। কে এমন ক্ষতি করেছে তা আমি দেখিনি। ফলে কারও বিরুদ্ধে আমার অভিযোগও নেই। এখন কী করে ধার-দেনা পরিশোধ করব তাই নিয়ে চিন্তিত আছি’। প্রতিবেশী ফয়সাল গাজী জানান, ‘আব্দুর রহমান তাদের গ্রামের মধ্যে একজন পরিশ্রমী ও সৎ মানুষ। এমন সহজ সরল মানুষের কেউ ক্ষতি করতে পারে এটা ভাবাও যায় না। পুকুরের মাছ দেখে এটা এক ধরনের নৃশংসতা মনে হয়েছে’। স্থানীয় সুশীল সমাজ মনে করছে অপরাধীরা অপরাধ করে পার পেয়ে যাচ্ছে, এ কারণে এ ধরনের অপরাধ করে চলেছে দুর্বৃত্তরা। অপরাধীদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা না করতে পারলে, তারা আরও বড় ধরনের অপরাধ সংগঠিত করবে বলে আশঙ্কা করছেন ইউনিয়নবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *