ঢাকাMonday , 28 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পারুলিয়া ইউনিয়ন আ.লীগ সভাপতির পিতার ইন্তেকাল


December 28, 2020 9:08 pm
Link Copied!

দেবহাটা ব্যুরো : পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস আবারার পিতা রিয়াজউদ্দীন বিশ্বাস (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। তিনি কয়েকমাস যাবৎ বিভিন্ন রোগে ভুগছিলেন। গত ২৭ ডিসেম্বর (রোববার) রাত ১১টায় ৩০মিনিটে তার নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোমবার আছরবাদ পারুলিয়া বিশ্বাসবাড়ী জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার পারিবারিক গোবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে শোক জ্ঞাপন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহম্মেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, দেবহাটা আওয়ামী লীগের সভাপতি ও নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবর রহমান, দেবহাটা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, পারুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম সহ আওয়ামী লীগের সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ রশীদুল আলম রশীদ, পারুলিয়া বাজার কমিটির সেক্রেটারি কাদের মহিউদ্দীন প্রমুখ। তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।