ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা সদর উপজেলার জেয়ালা গ্রামে স্বেচ্ছাসেবী সংগঠন আমরাবন্ধু’র উদ্যোগে ৩২জন ছোট বন্ধুদের মাঝে শীতবস্ত্র উপহার বিতরণ করা হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় জেয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপস্থিত শিশুদের মাঝে এ উপহার বিতরণ করা হয়। আমরাবন্ধু সাতক্ষীরা সদর উপজেলা টিমের সদস্য ওমর ফারুকের সঞ্চালনায় শীতকালীন করোনার ২য় ঢেউ রোধে করণীয় বিষয়ে শিশুদের ধারণা দেন আমরাবন্ধু সিনিয়র সদস্য মেডিকেল শিক্ষার্থী মো. আজমল হোসেন ও জেয়ালা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিশ্বজিৎ কুমার ঢালী। শীত বস্ত্র উপহার পেয়ে উচ্ছ¡াসিত হয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া তারা নিজেদের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা সম্পর্কে উদ্বুদ্ধ হয়েছে। অনুষ্ঠানে সাতক্ষীরা সদর উপজেলা টিমের স্বেচ্ছাসেবী সদস্য সাকিবুল হাসান সাকিব, মো. মুশফিকুর রহমান, তাপস দাশ, সুমন কুমার দাশ উপস্থিত থেকে সার্বিক কর্মকাÐে সহযোগিতা করেন। প্রসঙ্গত, আমরাবন্ধু সংগঠন ২০১৫ সাল থেকে সাতক্ষীরার প্রত্যন্ত অঞ্চলের শিশুদের প্রাথমিক শিক্ষা থেকে ঝরে পড়া রোধে নানামুখী কর্মকাÐ করে যাচ্ছে।
