ঢাকাMonday , 28 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মধুমাল্লারডাঙ্গীতে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 28 December 2020, 20:40

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার ০৯নং ওয়ার্ডের মধুমাল্লারডাঙ্গীতে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ১০ টায় পৌরসভার ০৯নং ওয়ার্ডের মধুমাল্লারডাঙ্গীতে ওয়ার্ড কাউন্সিলার শেখ শফিক-দৌলা-সাগর’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা পৌরসভার মহিলা কাউন্সিলার ফারহা দীবা খান সাথী, পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম’র ফিল্ড কো-অর্ডিনেটর মো. হাসান আলী, প্রোগ্রাম অফিসার মো. রাশিদুল হাসান, শরিফুল আজাদ প্রমুখ। পৌরসভার ০৯নং ওয়ার্ডের মধুমাল্লারডাঙ্গীতে মিলনের বাড়ি হতে তাজেলের বাড়ি পর্যন্ত ৯৭০ ফুট সিসি ঢালাই রাস্তা সাতক্ষীরা পৌরসভা ও ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম প্রকল্পের আওতায় ৬লক্ষ ৮৩ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। এ রাস্তাটি নির্মাণ হলে ঐ এলাকার চলাচলের সুবিধা পাবে। বর্ষা মৌসুমে ঐ এলাকার জলাবদ্ধতায় চলাচলে পথচারী ও এলাকাবাসীকে দুর্ভোগে ফেলে। এলাকাবাসীর বহু প্রতিক্ষিত নতুন এ সিসি ঢালাই রাস্তা নির্মাণ হচ্ছে দেখে এলাকাবাসী খুবই খুশি। এলাকাবাসী ও পথচারীরা ঐ এলাকার কাউন্সিলার ও পৌর মেয়রকে ধন্যবাদ জানিয়েছেন। এসময় পৌর কর্তৃপক্ষ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *