ঢাকাSunday , 27 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা প্রশাসকের পিতার মৃত্যুতে কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের শোক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 27 December 2020, 21:19

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের পিতা বীর মুক্তিযোদ্ধা এসএম আব্দুর রশিদের মৃত্যুতে কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন করা হয়েছে। মরহুমের রূহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, সাবেক সাংগঠনিক কমান্ডার শেখ অজিহার রহমান, বীর-মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ গাজী, বীর-মুক্তিযোদ্ধা আরশাদ আলী মোড়ল, বীর-মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, বীর-মুক্তিযোদ্ধা মহব্বত হোসেন, বীর-মুক্তিযোদ্ধা আব্দুল বারী প্রমুখ। এছাড়াও কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাব, নলতা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও মরহুমের রূহের মাগফিরাত কামনা করা হয়েছে। প্রসঙ্গত, গত ২৪ ডিসেম্বর বেলা ৩ টার দিকে সিএমএইচ-এ চিকিৎসাধীন অবস্থায় বীর-মুক্তিযোদ্ধা এসএম আব্দুর রশিদ ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *