ঢাকাSaturday , 26 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মেডিকেল কলেজ হাসপাতালে ডা. মাহমুদুল হাসান পলাশের যোগদান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 26 December 2020, 22:36

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে কনসালটেন্ড (অর্থোপেডিক) হিসেবে যোগদান করেছেন সাতক্ষীরার কৃতি সন্তান ডা. মো. মাহমুদুল হাসান পলাশ। সাতক্ষীরা মেডিকেলে যোগদানের পূর্বে তিনি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এবং পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) ঢাকাতে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি সাতক্ষীরা সিবি হাসপাতালে বিগত দেড় বছর যাবৎ সুনামের সাথে রোগী দেখছেন। টোটাল হিপ রিপ্লেসমেন্ট, পিএলআইডি এর মত বড় বড় অপারেশন ইতিমধ্যে সাতক্ষীরাতে প্রথমবারের মত সম্পন্ন করেছেন। শিক্ষাজীবনে তিনি অর্থোপেডিক শাস্ত্রের উপর সর্বোচ্চ ডিগ্রি মাস্টার অব সার্জারি (এম,এস) অর্জন করেছেন। চাকুরি জীবনে ৩০ তম বিসিএস এ (স্বাস্থ্যের) এক কর্মকর্তা এবং ইতিমধ্যে তিনি ৬টি সরকারি হাসপাতালে সুনামের সাথে বিভিন্ন পদে চাকুরি করেছেন। তিনি সাতক্ষীরাবাসীর জন্য অর্থোপেডিক, ট্রমা এবং স্পাইন সার্জারির সর্বোত্তম সেবা দিতে বদ্ধ পরিকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *